টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে একটি বিদেশি পিস্তলসহ ইয়ামিন (৩৩) ও আব্দুস সালাম (৩৪) নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর

2023-07-30T17:40:46+00:00
2023-07-30T17:40:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৫:৪০ পিএম   (ভিজিট : ২৬৫)
X

গাজীপুরের টঙ্গীতে একটি বিদেশি পিস্তলসহ ইয়ামিন (৩৩) ও আব্দুস সালাম (৩৪) নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। (২৯ জুলাই) শনিবার দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন বউ বাজার এলাকার ফারুক মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুরের মৃত শেখ বাবুলের ছেলে ইয়ামিন ও জলিল সরদারের ছেলে আব্দুস সালাম। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক পারভেজ রানা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টঙ্গীর বউ বাজার এলাকার ফারুক মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ ইয়ামিন ও আব্দুস সালামকে গ্রেফতার করে। এসময় তাদের ঘরে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সন্ত্রাসীরা টঙ্গী পূর্ব থানাধীন বউ বাজার এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন অস্ত্রধারীদের কাছে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে সংস্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy