প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৫:৫৫ পিএম (ভিজিট : ১৫১)

X
সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) আওতায় রবিবার সকালে চর মজলিশপুর ইউনিয়নের কুঠির হাট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান’র সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, চর মজলিশ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. নেবু লাল দত্ত। তিনি বলেন, দুধ প্রকৃতির একটি শ্রেষ্ঠ আদর্শ খাবার। সুস্থ ও মেধাবী জাতি গঠনে প্রতিটি মানুষ বিশেষ করে শিশুদের নিয়মিত দুধ পান করার অভ্যাস গড়ে তুলতে হবে। আগামী ১৬০ দিন এ স্কুলের সকল শিক্ষার্থীদেরকে বিরতির সময় তরল দুধ খাওয়ানো হবে।
বাবু/জেএম