প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৫:৫৮ পিএম (ভিজিট : ৩৪০)

X
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ৫ম ধাপে পিরোজপুরের মঠবাড়িয়া মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রসহ সারা দেশে ৫০টি মসজিদ উদ্বোধন করেছেন।
মডেল মসজিদে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম, সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান, সার্কেল এএসপি মো. সাখাওয়াত হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম সিফাত, পৌর প্রশাসক মো. আরিফ-উল-হক, বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু আকন।
প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. সিদ্দিকুর রহমান, দক্ষিণ বন্দর মসজিদের ইমাম মওলানা মো. শাহজালাল, বনিক সমিতির সভাপতি শামসুল খোকা, মহিউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. আজিম উল হক ও মডেল মসজিদের ইমাম সহ মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম