উখিয়ায় ইয়াবাসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ায় এক 'মাদক ব্যবসায়ীর' বাড়ির সামনে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় নুরুল

2023-07-30T18:04:31+00:00
2023-07-30T18:04:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উখিয়ায় ইয়াবাসহ আটক ১
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৬:০৪ পিএম   (ভিজিট : ১১৭)
X

কক্সবাজারের উখিয়ায় এক 'মাদক ব্যবসায়ীর' বাড়ির সামনে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় নুরুল আমিন ভুট্টো (২৪) নামের এক 'মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

রবিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৫টায় উপজেলার রত্নাপালং ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ নুরুল আমিন ভুট্টোকে আটক করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। নুরুল আমিন ভুট্টো একই ইউনিয়নের করইবুনিয়া এলাকার মৃত আলীর ছেলে।

অভিযানে নেতৃত্ব দেয়া ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আটক নুরুল আমিন ভুট্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী বলে সূত্রে জানা যায়।

ওসি জানান, আটক ব্যাক্তির বিরুদ্ধে ছয়টি  মাদক মামলা রয়েছে। গত চার মাস পূর্বে সে জেলহাজত থেকে বের হয়ে পুনরায় ইয়াবা ব্যবসা শুরু করেছে বলে জানা যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy