সরাইলে মডেল মসজিদ উদ্বোধন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পরিষদ সংলগ্ন নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০

2023-07-30T18:09:56+00:00
2023-07-30T18:09:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে মডেল মসজিদ উদ্বোধন
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৬:০৯ পিএম   (ভিজিট : ৪৪৮)
X

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পরিষদ সংলগ্ন নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০ জুলাই) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ম ধাপে সরাইলসহ সারাদেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। 

এ উপলক্ষে সরাইল উপজেলা সংলগ্ন নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর। 

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নোমান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. নাজমুল হোসেন, মওলানা আমান উল্লাহ, বি,আর ডি, বি  চেয়ারম্যান আবু কাওছার ঠাকুর রুবেল, উপজেলা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, এড. রাশেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মনির হোসেন প্রমুখ। 

এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারী ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, ইমাম, উপজেলা কর্মরত সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy