প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৬:১৫ পিএম (ভিজিট : ১৮৩)

X
মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২ দিনের সফরে কক্সবাজার এসেছেন। রোববার (৩০ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে কক্সবাজারের জেলা প্রশাসক মো. শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে অভ্যার্থনা জানান৷
রাষ্ট্রপতির সঙ্গে পরিবারের সদস্যসহ ৩০ জন সফরসঙ্গী রয়েছেন। রাষ্ট্রপতি কার্যালয়ের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত সফর সূচিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সফর সূচিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার বেলা পৌনে ১১টার দিকে নীলগিরি থেকে হেলিকপ্টারযোগে কক্সবাজারে পৌঁছান। এরপর কক্সবাজার বিমানবন্দর থেকে হিলটপ সার্কিট হাউসে পৌঁছালে তাকে গাড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি সাগরপাড়ের তারকমানের হোটেল জলতরঙ্গ রিসোর্টে যান।
একই দিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে সময় কাটানোর কথা রয়েছে। রাত ৮টায় জলতরঙ্গ রিসোর্টে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে তিনি রাত্রিযাপন করবেন।
৩১ জুলাই সকাল ১০টায় তিনি মেরিন ড্রাইভ হয়ে দরিয়ানগর সমুদ্র সৈকত পরিদর্শন করবেন। একই দিন বিকাল ৫টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফর শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
বাবু/জেএম