বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগসহ

2023-07-30T18:25:48+00:00
2023-07-30T18:25:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৬:২৫ পিএম   (ভিজিট : ১৩৫)
X

বিএনপির সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগসহ সকল সহযোগী সংগঠন। 

রোববার দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ড চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্বে দেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কানাইখালি পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এক সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্যে রাখেন- নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল  ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

সমাবেশে শফিকুল ইসলাম শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে দেশ এগিয়ে চলছে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এ নাটোরের মাটিতে বিএনপি-জামায়াত কোনো সন্ত্রাসী কর্মকান্ড করতে পারেনি।  বাংলাদেশকে আবারো বিএনপি জঙ্গি রাষ্ট্র পরিণিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ যখন তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তখন তারা আন্দোলন ও সংগ্রামের নামে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। তাদেরকে এ বাংলার মাটিতে আর কোনো সন্ত্রাস করতে দেয়া হবে না।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy