কেরানীগঞ্জে জামায়াতে ইসলামীর ঝটিকা মিছিল, আটক ১২

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে

2023-07-30T19:15:15+00:00
2023-07-30T19:15:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে জামায়াতে ইসলামীর ঝটিকা মিছিল, আটক ১২
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৭:১৫ পিএম   (ভিজিট : ২৩১)
X

ঢাকার কেরানীগঞ্জে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে ঝটিকা সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান জানান, রবিবার (৩০ জুলাই) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি ঢাকা মাওয়া লিংক রোডে এলাকায় ঝটিকা মিছিল করেন। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা দেলোয়ার হোসেন ও কেন্দ্রীয় কমিটির আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য নেতাকর্মী ও আলেম-ওলামাদের অবিলম্বে মুক্তির দাবি জানান। 

পরে ঢাকা জেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি শাহিনুর এর নেতৃত্বে  চুনকুটিয়া  এলাকায় এসে মিছিলটি শেষ করেন । দলটির ঢাকা জেলার সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসেন, কেরানীগঞ্জ মডেল থানার জামায়াত ইসলামী সভাপতি অ্যাডভোকেট এ আর মন্ডল, ঢাকা জেলা ছাত্র শিবিরের সভাপতি সফিউল আজম, সাধারণ সম্পাদক মইনুল হোসেন সহ জামাত ইসলামী ও ছাত্র শিবিরের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।

ঝটিকা মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকে জামায়াতে ইসলামীর ১২ জন নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। কেরানীগঞ্জ সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দিন কবির, দক্ষিণ কেরানীগঞ্জ থানা  থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদুর রহমান আটক ১২ জনের বিষয় কোন নাম পরিচয় জানাতে পারেনি। আটককৃতদের যাচাই বাছাই করে পরে নাম জানানো হবে বলে জানান। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy