প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৭:২২ পিএম (ভিজিট : ১৬৬)

X
রাজবাড়ী বালিয়াকান্দিতে গলায় ফাঁস দিয়ে খাদিজা বেগম (১৮) নামে এক নারী আত্মহত্যা করেছে। শনিবার (২৯ জুলাই) বিকালে নিজ বাড়ির কাঠের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহত খাদিজা উপজেলার নবাবপুর ইউনিয়নের শীতলদাহ গ্রামের মো বিল্লাল হোসেনের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, খাদিজার নয় মাস পূর্বে বিবাহ হয় এবং চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। আনুমানিক ১৫ দিন আগে গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যায়। ফলে সে মানসিকভাবে অসুস্থ্য হয়ে পরে।
পরিবারের ধারণা মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে থানা পুলিশ জানান, পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
বাবু/জেএম