প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৭:৫৮ পিএম (ভিজিট : ১৫৪)

X
বিএনপির নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও সহিংস ঘটনার প্রতিবাদে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
রবিবার বিকালে আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা ও সাধারণ সম্পাদক পৌর মেয়র আসাদুল হক ভূঞার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, মো.তাজুল ইসলাম, মো. শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনকসহ কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা।
বাবু/জেএম