রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য আজ রাজধানীর কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।রোববার

2023-07-31T11:07:30+00:00
2023-07-31T11:07:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ১১:০৭ এএম   (ভিজিট : ২৪৭)
X


গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য আজ রাজধানীর কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।

এতে বলা হয়, সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বাটা সিগন্যাল থেকে গাউছিয়া পর্যন্ত ও কাঁটাবন থেকে সাইন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে এবং গাউছিয়া থেকে সাইন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার পূর্ব পাশে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

বাবু/এ.এস





  বিষয়:   রাজধানী  গ্যাস 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy