৪ কোটি টাকার হেরোইনসহ আটক ১

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

স্বামী-স্ত্রী দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। তাদেরকে ধরতে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান

2023-07-31T17:48:45+00:00
2023-07-31T17:48:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪ কোটি টাকার হেরোইনসহ আটক ১
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৫:৪৮ পিএম   (ভিজিট : ১২৪)
X

স্বামী-স্ত্রী দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। তাদেরকে ধরতে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা। অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ স্ত্রী ছাবেরা বেগম (৪০) আটক হলেও পালিয়ে যান স্বামী। আটক নারী ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৪ কেজি হেরোইন উদ্বার করেছে র‍্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। 

রোববার (৩০ জুলাই) বেলা আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুজন পাড়ায় র‍্যাবের অভিযানে এসব হেরোইন জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী সুজন পাড়ার মহবুলের স্ত্রী ছাবেরা বেগম। এ ঘটনায় তার স্বামী মো. মহবুল র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

সোমবার (৩১ জুলাই) সকালে র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪ কেজি হেরোইন জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটককৃত ছাবেরা বেগমের স্বামী মহবুলকে পলাতক আসামি দেখানো হয়েছে বলে জানায় র‍্যাব।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy