প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৫:৫৩ পিএম (ভিজিট : ২৭৮)

X
গত ২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের পাশাপাশি আওয়ামী নেতাকর্মীদের হামলা নির্যাতনের প্রতিবাদে নড়াইলে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাড়িতে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, যুগ্মসাধারণ সম্পাদক আলী হাসান, সদর উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান আলেক, সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক নজরুল জমাদ্দার, যুগ্মআহবায়ক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রহিম ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সানি, মিজানুর রহমান, আকিদুল ইসলামসহ জেলা-উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান।
বাবু/জেএম