চরফ্যাশনে ট্রলার ডুবিতে আহত জেলের মৃত্যু

মো. সিরাজুল ইসলাম, চরফ্যাশন

সারাবাংলা

ভোলার চরফ্যাশন উপজেলার চরনিজাম সাগর মোহনায় প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবিতে আহত আলমগীর হোসেন (৪৮) নামের এক জেলের

2023-07-31T18:06:52+00:00
2023-07-31T18:06:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চরফ্যাশনে ট্রলার ডুবিতে আহত জেলের মৃত্যু
মো. সিরাজুল ইসলাম, চরফ্যাশন
প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৬:০৬ পিএম   (ভিজিট : ১৬৬)
X

ভোলার চরফ্যাশন উপজেলার চরনিজাম সাগর মোহনায় প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবিতে আহত আলমগীর হোসেন (৪৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। 

রোববার রাত সাড়ে ১১টায় বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের চরনিজাম থেকে চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। নিহত জেলে চরনিজাম ৯ নম্বর ওয়ার্ডের আবদুল বারেকের ছেলে। সে চরনিজাম মানির মাঝির মাছ ধরার ট্রলারের জেলে ছিলেন। 

ঢালচর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিবেদককে বলেন, চরনিজামের মনির মাঝির মাছ ধরার ট্রলারটি ৯ জন মাঝি মাল্লা নিয়ে শনিবার রাতে চরনিজাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণে সাগর মোহনায় মাছ শিকারে যান। এরপর হঠাৎ তীব্র ঢেউয়ের তোড়ে তলা ফেঁটে ট্রলারটি ডুবে গেলে অপর ট্রলারের মাঝি- মাল্লারা ৯ জেলেসহ ট্রলারটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে আলমগির মাঝি নামের এক জেলের মাথায় ও নাকে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়ভাবে আহত জেলের চিকিৎসা চলছিলো। 

রোববার রাত সাড়ে ১১টার সময় আহত জেলের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ট্রলার যোগে চরফ্যাসন হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। পরিবারের মাঝে শোকের মাতম বিরাজ করছে।  

দক্ষিণ আইচা থানার (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, নিহত জেলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy