সুন্দরবনে র‍্যাবের অভিযানে ৫ অপহরকারী গ্রেপ্তার, ১৪ জেলেকে উদ্ধার

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

সুন্দরবনে ১৪ জেলেকে অপহরণের পর মুক্তিপণ দাবির অপরাধে ৫ অপহরণকারীকে গ্রেফতার করেছে র‍্যাব। একসঙ্গে ১৪ জন অপহৃত জেলেকে

2023-07-31T18:14:12+00:00
2023-07-31T18:14:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুন্দরবনে র‍্যাবের অভিযানে ৫ অপহরকারী গ্রেপ্তার, ১৪ জেলেকে উদ্ধার
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৬:১৪ পিএম   (ভিজিট : ১৬৭)
X

সুন্দরবনে ১৪ জেলেকে অপহরণের পর মুক্তিপণ দাবির অপরাধে ৫ অপহরণকারীকে গ্রেফতার করেছে র‍্যাব। একসঙ্গে ১৪ জন অপহৃত জেলেকে উদ্ধার করা হয়েছে।  বাগেরহাট জেলার মোংলা থানা এবং খুলনা জেলার দাকোপ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় খুলনার দাকোপ থানায় মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার দুপুরে র‍্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানির কমান্ডার লে: কমান্ডার এম সরোয়ার হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।  গ্রেফতারকৃতরা হলেন, সঞ্জয় বাইন ৩৪, মো. গাউস ৩০, মঞ্জুআরা বেগম ময়না ৩৪, মো. আল আমিন হাওলাদার ২৮ ও রবিউল হাওলাদার ৩৩।

র‍্যাব জানায় গত ২৩ শে জুলাই খুলনার দাকোপ উপজেলার গহীন সুন্দরবনের ভিতর ভদ্রা নদীর টগি বগি খালের উপর জেলেরা ডিঙ্গি নৌকা সহ মাছ ধরার সময় অপহরণ করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা দস্যুরা জেলেদের নৌকার কাছে এসে অস্ত্রের ভয় দেখিয়ে জেলেদের নৌকা থেকে তুলে নেয়। এই সময় জেলেদের অপহরণকারীদের নৌকায় তুলে এলোপাতারি কিল ঘুসি মারতে থাকে। বিভিন্ন হুমকি দিয়ে জেলেদের জোরপূর্বক গহীন সুন্দরবনে অজ্ঞাত স্থানে অপহরণ করে অমানুষিক নির্যাতন শুরু করে এবং মোবাইল ফোনে জেলেদের পরিবার-পরিজনের নিকট ফোন দিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ বাবদ চাঁদা দাবি করে। টাকা না দিলে জেলেদের খুন করে লাশ গুম করবে বলে পরিবার পরিজনদেরকে হুমকি দেয়। 

তখন মৃত্যুর ভয়ে জেলেদের পরিবারের লোকজন দুই লাখ টাকা দিতে রাজি হয়। অপহরণকারীরা জেলের পরিবার পরিজনদের নিকট একটি বিকাশ নম্বর দেই এবং দ্রুত টাকা পাঠাতে বলে জেলেদের পরিবারের লোকেরা একই দিনে বিকালে বিভিন্ন আত্মীয়-স্বজনের নিকট হতে ধার দেনা করে সর্বমোট ৭০ হাজার টাকা মুক্তিপণ বাবদ অপহরণকারীদের বিকাশ নম্বরে পাঠিয়ে দেয়। পরবর্তীতে ভিকটিম জেলেদের পরিবারের সদস্যরা র‍্যাব -৬ খুলনাকে অপরণের বিষয়টি জানালে র‍্যাবের একটি আভিযানিক দল অপহৃত ভিকটিমদেরকে উদ্ধার ও অপহরণকারীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। 

র‍্যাব আরো জানায়, গত ২৮ শে জুলাই রাতে র‍্যাব-৬ খুলনার  একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানা এবং খুলনা জেলার দাকোপ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণের সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করে। এ সময় অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণের ৪০ হাজার টাকা উদ্ধার সহ ১৪ জন অপহৃত ভিকটিম জেলেদেরকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ  ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামিদেরকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy