ঘোড়াঘাটে আ.লীগের বিক্ষোভ

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)

সারাবাংলা

সারাদেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির

2023-07-31T18:25:44+00:00
2023-07-31T18:25:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে আ.লীগের বিক্ষোভ
মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)
প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৬:২৫ পিএম   (ভিজিট : ১৩২)
X

সারাদেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর আওয়ামী লীগ এই প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

রবিবার বিকেল ৫টায় পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ  মিছিল বের করে, মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে নেতৃবৃন্দ আজাদমোড়ে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এসএম রবিউল ইসলাম রবি, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন আকতার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এনামুল কবির মিন্টু, ২৪৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুরাদ হোসেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর রাহাত আহম্মেদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর রেজয়ান মিয়া, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ মন্ডল, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সিজু এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শিমুল সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy