জান ভিক্ষা চেয়েও প্রাণে বাঁচতে পারলেন না পুলিশের সোর্স সাইফুল

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

জান ভিক্ষা চেয়েও প্রানে বাঁচতে পারলেন না ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাতপাখি এলাকার সাইফুল ইসলাম (২২)। তিনি পুলিশের সোর্স

2023-07-31T18:35:43+00:00
2023-07-31T18:35:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জান ভিক্ষা চেয়েও প্রাণে বাঁচতে পারলেন না পুলিশের সোর্স সাইফুল
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৬:৩৫ পিএম   (ভিজিট : ৩৯৮)
X

জান ভিক্ষা চেয়েও প্রানে বাঁচতে পারলেন না ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাতপাখি এলাকার সাইফুল ইসলাম (২২)। তিনি পুলিশের সোর্স ছিলেন। 

রোববার দিবাগত রাত সাড়ে ১১টার সময় ফার্মেসিতে ঔষধ কিনতে এসে মাদক কারবারিদের হাতে নির্মমভাবে জীবন দিতে হলো তাকে। প্রথমে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যক্ষম পরে ডিমের দোকান থেকে কাটা চামুচ নিয়ে চোখ উপরে ফেলা হয়। এমনটাই অভিযোগ করেন নিহত সাইফুলের পরিবার। 

নিহতের মা জানান, আমার ছেলের কোন অপরাধ ছিলো না। সে দীর্ঘদিন পুলিশের সোর্স হিসেবে কাজ করেছে। এটাই তার অপরাধ। এজন্য মাদক কারবারিরা আমার ছেলেকে নির্মমভাবে এভাবে হত্যা করবে? তিনি আরও বলেন, আমার ছেলে হত্যাকারীদের বলেছিল। তোরা আমার হাত,পা কেটে নে তারপরও আমার জীবন ভিক্ষা দে। কিন্তু তারা কোন কথাই শুনে নাই। আমি হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের ফাঁসি চাই।

নিহতের বোন লাকি বলেন, গতকাল আনুমানিক রাত সাড়ে ১১টার সময় সময় দেখি আমাদের বাসার সামনে গলির মুখে অনেক মানুষের ভিড়। কাছে এসে দেখি আমার ভাই রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে রইছে। পরে সাইফুল আমাকে বলে আপা তুই আমারে হাসপাতালে নে আমি বাঁচতে চাই। পরে আমি আমার ভাইকে জিজ্ঞেস করি তোরে কে মারছে আমাকে বল। তখন আমার ভাই আমাকে হত্যাকারী দুজনের নাম বলে। একজন জানে আলম অপরজন স্বপন। এছাড়াও এদের সাথে আরো লোকজন ছিলো। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে আমার ভাই মারা যায়।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ জামান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy