মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকে ছিটকে প‌ড়ে পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে ময়না বেগম (৫৫) নামের এক

2023-07-31T20:41:16+00:00
2023-07-31T20:41:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৮:৪১ পিএম   (ভিজিট : ২৭১)
X

পিরোজপুরের মঠবাড়িয়ায় ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকে ছিটকে প‌ড়ে পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে ময়না বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের বান্ধবপাড়া সালেহিয়া মাদ্রাসা সম্মুখ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ময়না বেগম পার্শ্ববর্তী কাঁঠালিয়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের গফুর মিয়ার  মেয়ে। এ ঘটনায় বাসচালক সাইদুল ইসলাম ও মোটরসাইকেল চালক রায়হান 
সিকদারসহ ঘাতক বাসটি আটক করেছে পু‌লিশ।

স্থানীয়দের সূত্রে জানাযায়, ময়না বেগম তার মেয়ে মালা আক্তারকে নিয়ে বিকাল সাড়ে তিনটার দিকে পার্শবর্তী পাথরঘাটার নাচনাপাড়া থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে মঠবাড়িয়ার দিকে যাচ্ছিল। এ সময় মঠবাড়িয়ার গুলিশাখালী ইউনিয়নের বান্ধবপাড়া সালেহিয়া মাদ্রাসার সম্মুখ সড়কের মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে (ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ব ১৫-৩০৪১ ) আসা পাথরঘাটাগামী বরিশাল এক্সপ্রেস পরিবহন বাসের সা‌থে সংঘর্ষের ঘটনা ঘটলে মোটরসাইকেল আরোহী ময়না ও মালা ছিটকে পরে। এসময় ময়না বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত বৃদ্ধার মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার ঘটনা নিশ্চিত করে বলেন, বাসচালক ও মোটরসাইকেল চালক সড়কের মোড়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটেছে। দুই গাড়ি চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy