শ্রীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে পৌরসভা পর্যায়ে দিনব্যাপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

2023-08-01T11:50:41+00:00
2023-08-01T11:50:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ১১:৫০ এএম   (ভিজিট : ২৬৬)
X


গাজীপুরের শ্রীপুরে পৌরসভা পর্যায়ে দিনব্যাপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয় ও কেওয়া পূর্ব খন্ড সরকারি প্রাথমিক বিদ‍্যালয় উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার (৩১ জুলাই) বিকেলে পৌরসভার কেওয়া পূর্ব খন্ড সরকারি প্রাথমিক বিদ‍্যালয় ওই খেলা অনুষ্ঠিত হয়।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরা খাতুনের সভাপতিত্বে কেওয়া পূর্ব খন্ড সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প‍্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাছরিন, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রমিজ উদ্দিন আহমেদ, সহকারী শিক্ষা অফিসার হারুন অর - রশিদ, সহকারী শিক্ষা অফিসার পারুল খানম, সহকারী শিক্ষা অফিসার সিকদার হারুন অর - রশিদ, সহকারী শিক্ষা অফিসার আক্রাম হোসেন সহ অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy