যাত্রাবাড়ীতে ঝিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় গোসল করতে গিয়ে ঝিলের পানিতে ডুবে সিয়াম মিয়া (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

2023-08-01T15:56:20+00:00
2023-08-01T15:56:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাত্রাবাড়ীতে ঝিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৩:৫৬ পিএম   (ভিজিট : ১৪৩)
X


রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় গোসল করতে গিয়ে ঝিলের পানিতে ডুবে সিয়াম মিয়া (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি স্থানীয় আনসার উল্লাহ হাফেজি মাদ্রাসার মক্তবে পড়তো। মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’

ঢামেক হাসপাতালে নিয়ে আসা শিশুটির চাচা জাহাঙ্গীর আলম বলেন, ‘সকালে অন্যান্য পাঁচ থেকে সাতটি শিশুর সঙ্গে মাতুয়াইল কোনাপাড়া বাসার অদূরে ঝিলের পানিতে গোসল করতে নামে সিয়াম। সেখানে সে-সহ আরও একটি শিশু ডুবে যায়। স্থানীয়রা পানিতে নেমে তাদের উদ্ধার করে। পরে সেখান থেকে অচেতন অবস্থায় তাকে দুপুর পৌনে ১টার দিকে সিয়ামকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই আমিরুল ইসলাম বলেন, ‘কোনাপাড়ায় পানিতে ডুবে এক শিশু মারা যাওয়ার খবর শুনেছি ঘটনাস্থলে আমাদের থানা পুলিশ গিয়েছে‌।’
 
মৃত সিয়াম নেত্রকোনার জেলার বাহাট্টা উপজেলার নুরুল্লাহ চর গ্রামের রাজমিস্ত্রীর সহকারী বাবলু মিয়ার একমাত্র ছেলে। বর্তমান কোনাপাড়া ফোম ফ্যাক্টারির গলিতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো সে।

বাবু/এ.এস





  বিষয়:   যাত্রাবাড়ী 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy