রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজিব, সম্পাদক আসাদ

মেহেদী হাসান, রাজবাড়ী

সারাবাংলা

রাজবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটির অনুমোদন দেয়া হয় এতে জাকারিয়া মাসুদ রাজিব কে সভাপতি ও মো. আসাদুজ্জামান চৌধুরী

2023-08-01T16:27:29+00:00
2023-08-01T16:27:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজিব, সম্পাদক আসাদ
মেহেদী হাসান, রাজবাড়ী
প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৪:২৭ পিএম   (ভিজিট : ৩৩৪)
X

রাজবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটির অনুমোদন দেয়া হয় এতে জাকারিয়া মাসুদ রাজিব কে সভাপতি ও মো. আসাদুজ্জামান চৌধুরী আসাদকে সাধারণ সম্পাদক করা হয়।

আসন্ন দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সু-সংগঠিত করতে ব্যস্ত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার (২১ জুলাই) বিকালে রাজবাড়ীতে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সস্মেলন শেষে সোমবার (৩১ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সাক্ষরিত ব্রিফিং এ আগামী ৩ বছরের জন্য একমিটি অনুমোদন দেয়া হয়। এবং ২মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে জাকারিয়া মাসুদ রাজিব বলেন, ইতিপূর্বে আমি জেলা ছাত্রলীগের সভাপতি দায়িত্বে ছিলাম চেষ্টা করছি সততার সাথে কাজ করার। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে।  এ নির্বাচনে বিজয়ের  লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করবো। আমার ওপর অর্পিত দায়িত্ব যেন পালন করতে পারি আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

বাবু/জেএম













Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy