গোমস্তাপুরে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৫:৫৭ পিএম (ভিজিট : ১১৪)

X
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই মাসে ৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গত ১২ জুলাই উপজেলায় প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়।
এরপর ২৩, ২৫ ও ৩০ জুলাই একজন করে ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি (ল্যাব) আরিফ হোসেন জানান, জুলাই মাসে মোট ৫১ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে।
এর মধ্যে ৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসা প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল হামিদ জানান, আক্রান্তরা বাসায় চিকিৎসা নিচ্ছে।
বাবু/জেএম