চরফ্যাশনে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, জেলে পরিবারে হাহাকার

মো. সিরাজুল ইসলাম, চরফ্যাশন

সারাবাংলা

ঋতুচক্রে চলছে বর্ষাকাল। আর বর্ষাকালকে ধরা হয় ইলিশের ভরা মৌসুম। এই ভরা মৌসুমে বৃষ্টি কম থাকায় মেঘনা নদীতে

2023-08-01T18:13:53+00:00
2023-08-01T18:13:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চরফ্যাশনে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, জেলে পরিবারে হাহাকার
মো. সিরাজুল ইসলাম, চরফ্যাশন
প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৬:১৩ পিএম   (ভিজিট : ১৩৬)
X

ঋতুচক্রে চলছে বর্ষাকাল। আর বর্ষাকালকে ধরা হয় ইলিশের ভরা মৌসুম। এই ভরা মৌসুমে বৃষ্টি কম থাকায় মেঘনা নদীতে ধরা পড়ছে না কাঙ্খিত ইলিশ। এমন চিত্রই ফুটে উঠেছে চর-ফকিরা ইউনিয়নের খেজুর গাছিয়ার এলাকার মৎস্য-পল্লীসহ পুরো উপজেলায়।

৩-৪ দিনের জন্য নদীতে মাছ শিকারের জন্য গেলে দেখা যায়, যে পরিমাণ অর্থ খরচ করে নদীতে যান তা পুষিয়ে উঠতে পারছেন না মৎস্যজীবীরা। এতে ধারদেনা করে কোনমতে দিন যাপন করছেন উপজেলার সকল মৎস্যজীবী। 

খেজুর গাছিয়ার এলাকার মৎস্যজীবী মো. সেলিম মিয়া বলেন, প্রায় ১৫ বছর যাবৎ জেলে কাজের সাথে জড়িত আছেন তারা। এদিকে আষাঢ় মাস শেষ হয়ে এলো দেখা মিলছে না ইলিশের। তবুও আশায় বুক বেঁধে চেয়ে আছেন নদীর বুকে। খুব বেশি বৃষ্টিপাত হলে কাঙ্খিত ইলিশ ধরা পড়বে এই আশায়।

একই এলাকার মুনতাছির মাঝি বলেন, প্রায় ২০ বছর যাবৎ এই পেশায় জড়িত আছেন। নদীতে মাছ না থাকায় পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছেন বলে এই প্রতিবেদককে জানান। 

এ ব্যাপারে চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, এখন ইলিশের ভরা মৌসুম হলেও নদীতে দেখা মিলছে না রুপালি ইলিশের। এ বছর বৃষ্টিপাত কম ও নদীর পানি লবনাক্ত হওয়ায় মূলত মাছ কম পাওয়া যাচ্ছে। ইলিশের মতো মাইগ্রোনশীল মাছ লবনাক্ত পানিতে আসতে কিছুটা বাধাগ্রস্ত হয়। মৎস্য কর্মকর্তা আরও বলেন, একটানা বৃষ্টিপাত হলে মেঘনার পানিতে লবনের পরিমাণ কমে যাবে তখন থেকে নদীতে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পড়তে শুর করবে এমনটা আশা করা যাচ্ছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy