হরিরামপুরে সাপের কামড়ে শিশুর মৃত্য

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)

সারাবাংলা

মানিকগঞ্জের হরিরামপুরে সাপের কামড়ে অয়ন শীল (৮) নামের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আন্ধারমানিক গ্রামে এ ঘটনা

2023-08-01T18:37:58+00:00
2023-08-01T18:37:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হরিরামপুরে সাপের কামড়ে শিশুর মৃত্য
আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৬:৩৭ পিএম   (ভিজিট : ১৩০)
X

মানিকগঞ্জের হরিরামপুরে সাপের কামড়ে অয়ন শীল (৮) নামের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। অয়ন শীল আন্ধারমানিক গ্রামের চন্ডী শীলের ছেলে। 

হরিরামপুর থানা ওসি (তদন্ত) তৌহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় অয়ন শীল খেলার সময় সাপে দংশন করে। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা ওঝার কাছে নিয়ে যায়। কিছু সময় পর আবার  অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে সাপের এন্টিভেনাম না থাকায় কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

হাসপাতালে না নিয়ে পরিবারের লোকজন আবারো ওঝার কাছে নিয়ে যায়। পরে আরো অসুস্থ হলে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অয়ন উজান বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy