প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৭:৩৪ পিএম (ভিজিট : ১৬৪)

X
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘বেশি করে তাল গাছ লাগাই, বজ্রপাতে প্রাণহানি কমাই’ এ স্লোগানে পৌরসভা কর্তৃক বিভিন্ন ওয়ার্ডের জন্য ৩০০০ তালের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কনিকাড়া ব্রীজ সংলগ্ন জল্লা পৌর ডাম্পিং স্টেশনে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস। এসময় উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, তাল গাছে প্রাকৃতিকভাবে বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করে। তাছাড়া তালগাছের রসে লো গ্লাইসোমিক ইন্ডেক্স থাকায় চিনির বিকল্প হিসেবে ডায়াবেটিক রোগীদের জন্য দারুণ খাদ্য হিসেবে বিবেচিত।
মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস জানান, প্রকৃতির বন্ধু এই তাল গাছ, পরিবেশ ভারসাম্য ধরে রাখতে দারুণ কার্যকরী। প্রতিটি ওয়ার্ডে রাস্তার দু'ধারে তাল গাছের চারা রোপণ করা হবে।
উল্লেখ্য যে, পৌরসভার অর্থায়নে বাংলাদেশ সুগার ক্রপ ইনষ্টিটিউট, ঈশ্বরদী, পাবনা থেকে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে ৩০০০ তালের চারা সংগ্রহ করা হয়।
বাবু/জেএম