রামগড়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে জান্নাতুল ফেরদৌস (১৯) নামে বাহরাইন প্রবাসীর নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১

2023-08-01T19:40:30+00:00
2023-08-01T19:40:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগড়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৭:৪০ পিএম   (ভিজিট : ৩০০)
X

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে জান্নাতুল ফেরদৌস (১৯) নামে বাহরাইন প্রবাসীর নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ জুলাই) উপজেলার লামকুপাড়ায় এ ঘটনা ঘটে। 

৭ মাস আগে প্রবাসী ও লামকুপাড়ার বাসিন্দা আবুল হোসেনের সাথে তার বিয়ে হয়। শ্বশুর বাড়ির লোকজন ফেরদৌসী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বললেও নিহতের স্বজনদের দাবি এ মৃত্যু সন্দেহজনক। পুলিশ মৃত্যুর কারণ উদঘাটনে নিহতের লাশ ময়নাতদেন্তর জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

ফেরদৌসির শ্বশুর বাড়ির লোকজন জানায়, সোমবার প্রবাসী স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলার পর ঘরের সিলিং ফ্যানের সাথে নিজের ওড়না বেধে গলায় ফাঁস দেয় সে। ঘটনা টের পেয়ে বাড়ির লোকজন দ্রুত এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের চাচা আবু আহম্মদ জানান, দুপুরে খবর পেয়ে হাসপাতালে গেলে ফেরদৌসির শ্বশুর বাড়ির লোকজন জানায় সে না কি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
তিনি বলেন, এটি আত্মহত্যা বলে আমি স্বীকার করি না। এ মৃত্যু সন্দেহজনক। তিনি অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন আমার ভাতিজিকে কারণে-অকারণে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। তিনি সঠিক তদন্তের মাধ্যমে ফেরদৌসীর মৃত্যুর কারণ উদঘাটনের দাবি জানান।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়িতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy