পিরোজপুরে অভিনেতা সিয়ামকে সংবর্ধনা

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

জন্মস্থান পিরোজপুরে সংবর্ধনা পেলেন অভিনেতা সিয়াম আহমেদ। সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পিরোজপুরের আঞ্চলিক দৈনিক তথ্য দর্পণ

2023-08-01T19:54:08+00:00
2023-08-01T19:54:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে অভিনেতা সিয়ামকে সংবর্ধনা
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৭:৫৪ পিএম   (ভিজিট : ১৫২)
X

জন্মস্থান পিরোজপুরে সংবর্ধনা পেলেন অভিনেতা সিয়াম আহমেদ। সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পিরোজপুরের আঞ্চলিক দৈনিক তথ্য দর্পণ ও পিরোজপুর কথা পত্রিকা বর্ষপূর্তি অনুষ্ঠানে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

দৈনিক তথ্য দর্পণ ও পিরোজপুরের কথা পত্রিকার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা, ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক তথ্য দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক শফিউল হক মিঠুর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আমীনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ। এ সময় জেলার বিভিন্ন দপ্তর প্রধান, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পিরোজপুরে কর্মরত ৭ জন সিনিয়র সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন সাংবাদিক মাহমুদ হোসেন (বাংলাদেশ বেতার), গৌতম রায় চৌধুরী (বাসস), মুনিরুজ্জামান নাসিম আলী (ইত্তেফাক), এস এম পারভেজ (বিটিভি), এম, এ রব্বানী ফিরোজ (খবর), এ কে আজাদ (সংবাদ), জিয়াউল হক (অবজারভার)। আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy