প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৮:০২ পিএম (ভিজিট : ২৮৭)

X
নড়াইলে নাশকতা মামলায় জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানার পুলিশ। সোমবার (৩১ জুলাই) রাতে সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, নড়াইল সদর থানার কমলাপুর (ঘোষপুর) গ্রামের মো. মশিয়ার মোল্যার ছেলে মো. মিঠুন মোল্যা (২৫), খলিশাখালী গ্রামের মৃত আনসার উদ্দিন ফকিরের ছেলে মো. হাসান ফকির (৫৯), নাকশী গ্রামের মৃত সলেমান শিকদারের ছেলে মো. ইব্রাহিম শিকদার (৪৫), কোমখালী গ্রামের মৃত ফসিয়ার রহমানের ছেলে মো. সলেমান মোল্যা (৪৫), ননীক্ষীর গ্রামের মৃত মতিয়ার রহমান মাসুদের ছেলে মো. আক্তার হোসেন বিল্লাল (৫০), আগদিয়া গ্রামের মৃত হাজী আব্দুল আজিজের ছেলে নাজমুল ইসলাম (৪০), আউড়িয়া গ্রামের মৃত ইউনুস মোল্যার ছেলে মো. ফিরোজ মোল্যা (৪৮), শেখপাড়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে মো. মাকিবুর রহমান (৫৩), শেখহাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে মো. মুস্তাহিদ হোসেন (৩৫), শেখপাড়া গ্রামের মো. জবির মোল্যার ছেলে মো. কুরবান মোল্যা (৪৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা গত বছরের ২৪ ডিসেম্বর নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় সংঘোঠিত একটি নাশকতার ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলার আসামি। পলাতক থাকায় আসামিদের এতোদিন আটক করা সম্ভব হয়নি। তাদের অবস্থান নিশ্চিত হয়ে সোমবার দিবাগত রাতে সদর থানার বিভিন্ন এলাকা থেকে পুলিশের আলাদা অভিযানে তাদের আটক করা সম্ভব হয়। আসামিরা জায়ায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাদের সদর আমলী আদালতে সোপর্দ করা হলে আদালত আসামিদের জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বাবু/জেএম