জনসভায় যোগ দিতে রংপুরে প্রধানমন্ত্রী

রংপুর প্রতিনিধি

সারাবাংলা

জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে জনসভায় যোগ দিতে রংপুরে প্রধানমন্ত্রীপৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জাতীয়

2023-08-02T14:27:14+00:00
2023-08-02T14:27:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জনসভায় যোগ দিতে রংপুরে প্রধানমন্ত্রী
রংপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩, ২:২৭ পিএম   (ভিজিট : ১৫১)
X


জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে জনসভায় যোগ দিতে রংপুরে প্রধানমন্ত্রী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জাতীয় নির্বাচনের আগে রংপুরের এ জনসভায় স্মরণকালের বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি।

বুধবার (২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে হেলিকপ্টারে রংপুর পৌঁছান তিনি।

বিকেল সাড়ে তিনটার দিকে রংপুর জিলা স্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।

জেলা আওয়ামী লীগের জনসভায় যোগদানের আগে প্রধানমন্ত্রী রংপুর সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এদিকে সকাল থেকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে গোটা রংপুর শহর। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা মাঠে জড়ো হচ্ছেন তারা।

‘শেখ হাসিনার সরকার, বার বার দরকার’; ‘শেখ হাসিনার দুই নয়ন, রংপুরের উন্নয়ন’; ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছার স্বাগতম’ নানা স্লোগানে মুখর গোটা এলাকা।

বেলা দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন সমাবেশ মাঠে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে রংপুরে সাজ সাজ রব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত তোরণ-ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে গোটা শহর।

জনসভা শেষে বিকেলে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাবু/এ.এস





  বিষয়:   প্রধানমন্ত্রী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy