বরিশাল ইয়াবাসহ মাদক কারবারি আটক

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশাল বিভাগীয় গোয়েন্দা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে (২০ পিস) ইয়াবাসহ পলাশপুর এলাকায় চিহ্নিত

2023-08-02T17:17:35+00:00
2023-08-02T17:17:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশাল ইয়াবাসহ মাদক কারবারি আটক
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৫:১৭ পিএম   (ভিজিট : ৩৮১)
X

বরিশাল বিভাগীয় গোয়েন্দা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে (২০ পিস) ইয়াবাসহ পলাশপুর এলাকায় চিহ্নিত মাদক কারবারি মানিক মোল্লাকে আটক করা হয়েছে। 

কাউনিয়া থানাধীন ৪নং ওয়ার্ড ভাটিখানা সড়কস্থ মো. সোহেল খান এর ০২ তলা বিল্ডিং এর নিচ তলার দক্ষিণ পাশের ভাড়াটিয়া মো. মানিক মোল্লা (৪২) এর নিজ কক্ষ বসত ঘরের দক্ষিণ পাশের ওয়ারড্রবের উপর একটি হলিউড সিগারেটের প্যাকেটের ভিতর নীল রংয়ের জিপার প্যাকেটের মধ্যে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (২০ পিস), জব্দ করে।

আজ বুধবার ঘটনাস্থল থেকেই নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর দলিল উদ্দিন স্কুলের সামনে বাসিন্দা মৃত্যু রশিদ মোল্লার পুত্র মো. মানিক মোল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

বরিশাল বিভাগীয় গোয়েন্দা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পলাশপুর এলাকার চিহ্নিত মাদক কারবারি মানিক মোল্লা (১০কেজি) গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে তার বাসায় হেফাজতে রাখা হয়েছে। এমন তথ্য সূত্রে বিভাগীয় গোয়েন্দা টিম। ভাটিখানা এলাকার ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। কিন্তু গাঁজা উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁর বাসা থেকে সিগারেটের প্যাকেট থেকে (২০ পিস) ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy