প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৫:৪৪ পিএম (ভিজিট : ৩১১)

X
আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে দিবসটি উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট।
অনুষ্ঠানে জনসংখ্যা ব্যবস্থাপনায় অবদান রাখায় বিশিষ্ট ৪ ব্যক্তি ও ৭টি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়|
স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, এনডিসি, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর, UNFPA Bangladesh এর প্রতিনিধি Kristine Blokhus প্রমুখ বক্তব্য রাখেন।
বাবু/জেএম