রাজশাহীতে ভটভটি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৪

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহীর মোহনপুরে ভটভটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। তাদের রাজশাহী

2023-08-02T18:07:19+00:00
2023-08-02T18:07:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে ভটভটি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৪
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৬:০৭ পিএম   (ভিজিট : ১৪১)
X

রাজশাহীর মোহনপুরে ভটভটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী-নওগাঁ সড়কের মোহনপুর উপজেলার সাকোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহনপুর থানার ওসি হরিদাস মন্ডল।

নিহতরা হলেন, বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের জিউপাড়া গ্রামের আজিজুর রহমান (৩৫), মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৪৫) ও একই গ্রামের আবুল হোসেন (৫৫)।

আহতরা হলেন, মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর হোসেন (৬০), একই গ্রামের তৈয়ব আলী (৫০), সাকেয়া গ্রামের আনসারুজ্জামান (৭০) ও একই গ্রামের চঞ্চল (৩৮)।

ওসি হরিদাস মন্ডল জানান, বাগমারা থেকে তিন গরু নিয়ে একটি ভটভটি রাজশাহী নগরের সিটি হাটে যাচ্ছিল। এ সময় মোহনুপরের সাকোয়া এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একজন সাইকেল আরোহীকে চাপা দিয়ে ভটভটি উল্টে খাদে পড়ে যায়।ঘটনাস্থলে সাইকেল আরোহী নিহত হন। পরে আহত ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এবং তাদেরকে রাজশাহীতে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy