প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৭:১১ পিএম (ভিজিট : ২৭২)

X
সোনাগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে ফেনীর নবাগত জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সাথে সোনাগাজী উপজেলার বীর মুক্তিযোদ্বা, জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজনের সাথে মতবিনিময় সভা বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনীর নবাগত জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সহকারী কমিশনার (ভূমি) এস এম অনীক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঁইয়া সার্কেল) তাসলিম হুসাইন, ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুল হক, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, উপজেলা কৃষি অফিসার মাঈন উদ্দিন আহমেদ, মডেল থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম, বীর মুক্তিযোদ্বা মহব্বত উল্লাহ, সাংবাদিক ইকবাল হোসাইন।
প্রধান অতিথি মুছাম্মৎ শাহীনা আক্তার বললেন, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বিশ্বে উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখার স্বপ্ন দেখছেন। আমার মনে হয় সোনাগাজী উপজেলা তার আগেই উন্নত উপজেলা হয়ে যাবে আমরা যদি সকলে একত্রে কাজ করি। আমরা সরকারি কর্মকর্তারা সরকারের প্রতিনিধিত্ব করতে আসছি। সরকারের উন্নয়নমূলক কার্যক্রম সরকারের কাছ থেকে অবহিত হয়ে আপনাদের জানাই। আর আপনার যারা জনপ্রতিনিধি আছেন তারা জনগণের হয়ে আমাদের সাথে সমন্বয় করেন। এটি যে উপজেলায় সব চেয়ে ভাল আমি মনে করি সে জেলা বা উপজেলার উন্নয়ন কখনো বাধাগ্রস্ত হবে না। আইনশৃঙ্খলার কখনো বিঘ্ন ঘটবে না। এটি অব্যাহত রাখতে আমরা আপনাদের হয়ে কাজ করবো। আপনারা আমাদের সহযোগিতা করবেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস, উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদ, ইউপি চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু, এম এ হোসেন, আলাউদ্দিন বাবুল, মোশারফ হোসেন বাদল, নুরুল ইসলাম ভুট্টো, আজিজুল হক হিরণ, জহিরুল আলম। সঞ্চালনা করেন শিক্ষক মো. বেল্লাল হোসাইন। এসময় ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর, শিক্ষক সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম