প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৭:৫৫ পিএম (ভিজিট : ২৮৬)

X
‘গাছ লাগান, পরিবেশ বাচাঁন’ কর্মসূচি সফল করতে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করছেন আমাদের চিলাহাটি অনলাইন গ্রুপ ।
বুধবার (২ আগস্ট) সকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ‘আমাদের চিলাহাটি অনলাইন গ্রুপ’ চিলাহাটি জামে উলুম ফাজিল মাদ্রাসার ৫শত শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা বিতরণ করেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা কামরুল আলম বাপ্পি বলেন, চিলাহাটি অঞ্চলে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে একটি করে চারা বিতরণ করেছি।
চারা বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফাজিল মাদ্রাসার অধ্যাপক ইলিয়াছ আলী, আমাদের চিলাহাটি অনলাইন গ্রুপের এডমিন কামরুল আহসান লিজন ও শরিফ বিল্লাহ প্রমুখ।
বাবু/জেএম