কেশবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

কেশবপুরে স্বর্ণের দোকানের কাজ শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রসেনজিৎ দে (২৩) নামের এক যুবকের

2023-08-02T20:10:20+00:00
2023-08-02T20:10:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেশবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৮:১০ পিএম   (ভিজিট : ১৫৬)
X

কেশবপুরে স্বর্ণের দোকানের কাজ শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রসেনজিৎ দে (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে এবং উৎপল দত্ত (২৬) ও অপু পাল (১৯) নামের দুই যুবক আহত হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দোরমুটিয়া গ্রামে কেশবপুর ব্রিকস সংলগ্ন এলাকায় কেশবপুর টু ত্রিমোহিনী পাকা সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত প্রসেনজিৎ হলেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার মৌতলা গ্রামের প্রশান্ত দে এর ছেলে। আহতরা হলেন কেশবপুর উপজেলা মির্জানগর গ্রামের দীনবন্ধু দত্ত এর ছেলে উৎপল দত্ত ও জয়দেব পাল এর ছেলে অপু পাল। আহতরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার মৌতলা গ্রামের প্রশান্ত দে এর ছেলে প্রসেনজিৎ দে (২৩) এসএসসি পরিক্ষার পর কেশবপুর থানার মির্জানগর গ্রামে মামার বাড়ি থেকে কেশবপুর শহরের স্বর্ণপট্টিতে তাপস পালের কারখানায় শিক্ষানবিশ হিসেবে স্বর্ণের কারিগর হিসাবে কাজ করতেন এবং কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের দীনবন্ধু দত্ত এর ছেলে উৎপল দত্ত (২৬) এবং জয়দেব পাল এর ছেলে অপু পাল (১৯) কেশবপুর বাজারে স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কাজ করেন।

প্রতিদিনের ন্যায় কাজ শেষে বৃষ্টির মধ্যে ৩১ জুলাই (সোমবার) অনুমান রাত সাড়ে ১২টার দিকে উৎপল দত্ত, প্রসেনজিৎ দে ও অপু পাল একটি রেজিষ্ট্রেশন বিহীন বাজাজ পালসার-১৫০ সিসির মোটরসাইকেলযোগে মির্জানগর গ্রামের বাড়িতে ফিরছিলেন। বাড়ি ফেরার পথিমধ্যে কেশবপুর টু ত্রিমোহনী সড়কে কেশবপুর ব্রিকস সংলগ্ন এলাকায় পৌঁছাইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। ওইসময় প্রসেনজিৎ দে এর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়ে গুরুত্বর আহত হন এবং উৎপল দত্ত ও অপু পাল সামান্য আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় প্রসেনজিৎ মারা যায় এবং বাকি দুই জন প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে চলে যান।
এ ঘটনায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার আহসানুল মিজান রুমি জানান, সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত প্রসেনজিৎ জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় মারা গেছে এবং সামান্য আহত উৎপল দত্ত ও অপু পাল প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।

নিহতের বিষয়ে কারখানা মালিক তাপস পাল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রসেনজিৎ এবার এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার প্রতিষ্ঠানে স্বর্ণের কারিগর হিসেবে কাজ শিখছিলেন। সে এসএসসি পরিক্ষায় পাশও করেছে। মঙ্গলবার সকালে তার মরদেহ নিজ এলাকায় নেওয়া হয়েছে। 

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. মফিজুর রহমান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy