পূর্বধলায় শ্বশুর-দেবরদের হাতে পুত্রবধূ খুন

সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধলায় পারিবারিক দ্বন্দ্বে শ্বশুর ও দেবরদের হাতে মোছা. রানু বেগম (৩৬) নামে এক পুত্রবধূকে খুন করা হয়েছে।

2023-08-03T16:59:39+00:00
2023-08-03T16:59:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় শ্বশুর-দেবরদের হাতে পুত্রবধূ খুন
সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৪:৫৯ পিএম   (ভিজিট : ৭৫০)
X

নেত্রকোনার পূর্বধলায় পারিবারিক দ্বন্দ্বে শ্বশুর ও দেবরদের হাতে মোছা. রানু বেগম (৩৬) নামে এক পুত্রবধূকে খুন করা হয়েছে। এসময় নিহত রানু বেগমের মো. আলিফ মিয়া (৩) ওরফে রনি গুরুতর আহত অবস্থায়উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরনপুর কুমারকান্দা গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ্ শিবলী সাদিক ঘটনাস্থলে পরিদর্শন করেন। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার কুমারকান্দা গ্রামের মো. আব্দুর রাশিদের বড় ছেলে মো. খোকন মিয়া ৮ বছর বিদেশে থাকার পর বাড়ি ফিরে এসে তার স্ত্রী রানু বেগমের কয়েক শতাংশ জমি লিখে দিলে পরিবারের মধ্যে দ্বন্ধের সৃষ্টি হয়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে খোকন মিয়ার ছোট ভাই মো. সুজন মিয়া (৩১), মো. রুবেল মিয়া (২৯), সুমন মিয়া (২৭), মো. ইমন মিয়া (২৫) ও তাদের পিতা আব্দুর রাশিদ মিলে রানু বেগমকে অস্ত্রের আঘাতে হত্যা করে। পরে স্থানীয়রা কুপিয়ে জখম হওয়া রনিকেউদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের সাথে জড়িত অভিযোগে সুজন মিয়াকে আটক করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy