নড়াইলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে সাজাপ্রাপ্ত চারজন আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ আগস্ট) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান

2023-08-03T17:04:41+00:00
2023-08-03T17:04:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৫:০৪ পিএম   (ভিজিট : ৩৫৭)
X

নড়াইলে সাজাপ্রাপ্ত চারজন আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ আগস্ট) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানামূলে তাদের গ্রেফতার করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসব আসামিদের গ্রেফতার করা হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, নড়াইল সদর থানার মহিষখোলা গ্রামের মৃত ফরিদ আহমেদের ছেলে সেলিম শেখ, শেখহাটি গ্রামের মোস্তফা কামালের ছেলে রাকিব হাসান অনিক, নিরালী গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে সুকদেব বিশ্বাস, লোহাগড়া থানার কামঠানা গ্রামের মাসুদ শেখের ছেলে বিপ্লব শেখ।

সেলিম শেখকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজ্ঞ আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। অনিক, সুকদেব ও বিপ্লব প্রত্যেককে বিজ্ঞ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলেন- নড়াইল সদর থানার বিজয়পুর গ্রামের রফিকুল মোল্লা, বগুড়া চাঁদপুর গ্রামের আনিসুর রহমান ও আমেনা বেগম। লোহাগড়া থানার আমডাঙ্গা গ্রামের ইকবাল মুন্সী, পোদ্দারপাড়া গ্রামের রেহানা বেগম ও চর শামুকখোলা গ্রামের তরিকুল ইসলাম।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy