শেখ হাসিনা দেশকে ভালোবেসে নিজেকে বিলিয়ে দিচ্ছেন : শ ম রেজাউল করিম

এস এম আকাশ, পিরোজপুর

সারাবাংলা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এম‌পি বলেন, বঙ্গবন্ধুর সর্বোচ্চ ত্যাগের কারণে দেশটি স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতার

2023-08-03T18:05:42+00:00
2023-08-03T18:05:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনা দেশকে ভালোবেসে নিজেকে বিলিয়ে দিচ্ছেন : শ ম রেজাউল করিম
এস এম আকাশ, পিরোজপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৬:০৫ পিএম   (ভিজিট : ১৭৮)
X

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এম‌পি বলেন, বঙ্গবন্ধুর সর্বোচ্চ ত্যাগের কারণে দেশটি স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতার পক্ষের পরাজিত চক্র দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। তাই তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে সেই পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল। 

কিন্তু বঙ্গবন্ধু তার জীবনের বিনিময়ে দেশ ও দেশের মানুষকে ভালোবেসে গেছেন। আজ তার কন্যা শেখ হাসিনা দেশকে ভালোবেসে দেশের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। কিন্তু এর আগে দেশের যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা দেশ শাসনের নামে নিজেদের ভাগ্যের উন্নয়ন ও লুটপাট করেছেন। দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। আমাদের সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ ও নৈতিকতাকে লালন করতে হবে।  

বুধবার সন্ধ‌্যায় জেলার নাজিরপুর উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা তৈয়বের হাট মাঠে অনুষ্ঠিত উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে  তিনি এ কথা বলেন।

শাঁখারিকাঠী ইউনিয়নের চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উন্নয়ন সভায় বক্তব্য দেন, নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্জন কান্তি বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি এম. খোকন কাজী, পিরোজপুর জেলা যুবলীগ নেতা আব্দুল আলীম শিকদার প্রমুখ।

এছাড়া মন্ত্রী একই দিন বিকেলে ওই ইউনিয়নের গিলাতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৃথক উন্নয়ন সভায় বক্তব্য দেন। এসব সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলার শেখ মাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলার মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিলু প্রমুখ।  

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy