পাইকগাছায় চেকের মামলায় অধ্যক্ষের জেল
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৬:৩৪ পিএম (ভিজিট : ২২৬)

X
খুলনার পাইকগাছায় অধ্যক্ষ শফিকুল ইসলাম নিজামীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের জেলের রায় দেওয়া হয়েছে।
পাইকগাছা পৌরসভার বাতিখালি গ্রামের বাচ্চু মোড়লের করা ৩ লাখ ৬৭ হাজার ৫'শ টাকার দায়ের করা মামলায় এ রায় প্রদান করেন বিচারক মো. আনোয়ারুল ইসলাম। মামলার বিবরণে জানা যায়, কয়রা উত্তর চক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম নিজামী। তিনি জমি বিক্রির উদ্দেশ্যে বাচ্চু মোড়লের কাছ থেকে চেক মাধ্যমে ৩ লাখ ৬৭ হাজার ৫'শ টাকা গ্রহণ করেন।
বিভিন্ন সময় তাগাদা দিলেও জমি বা টাকা ফেরৎ না দিয়ে নানা তালবাহানা করেন। একপর্যায়ে তিনি অধ্যক্ষের বিরুদ্ধে ২০১৪ সালে ৮ ডিসেম্বর মামলা করেন। বিজ্ঞ আদালত বুধবার আসামির অনুপস্থিতিতে শুনানি শেষে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বলে বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেখা বিশ্বাস জানান।
বাবু/জেএম