প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৬:৪৪ পিএম (ভিজিট : ১৮৯)

X
নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা সোনামনিরডাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে মৃত কাচু মামুদের পুত্র বাবুল ইসলামের বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, একই এলাকার রশিদুল ইসলাম (৪৫) গংদের সাথে ফয়জুল হকের পুত্র মামুন অর রশীদ পটোয়ারী গংদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় মামলা মোকদ্দমা চলছিল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুর ১২টার দু’পক্ষের মধ্যে কলহ সৃষ্টি ও ডাংমার হইলে উভয় পক্ষের লোকজন অনেকেই গুরুত্বর আহত হন।
এলাকাবাসী সূত্রে আরও জানা যায় মারডাং এর সময় বাবুল ইসলামের উত্তর ভিটার একটি রান্না ঘরে আগুন লাগিলে আগুন দাউদাউ করে জ্বলতে থাকলে এলাকাবাসীগণ ডিমলা থানা ও ফায়ার স্টেশনকে খবর দেয়। তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবং ঘটনাস্থল থেকে মৃত মোজাম্মেল হকের পুত্র তরিকুল ইসলাম ও ফয়জুল হকের পুত্র আবু রায়হানকে আটক করে ডিমলা থানায় নিয়ে আসে এবং দু’পক্ষের আহতরা মেডিকেলে ভর্তি রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন, এই ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে আইান ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
বাবু/জেএম