মতিন হত্যা মামলায় ৬ জনের ফাঁসি, দুই জনের যাবজ্জীবন

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের ত্রিশালের মুক্তিযোদ্ধা মতিন মাস্টার হত্যা মামলায় ৬ জনের ফাঁসি ও দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই

2023-08-03T19:06:12+00:00
2023-08-03T19:06:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মতিন হত্যা মামলায় ৬ জনের ফাঁসি, দুই জনের যাবজ্জীবন
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৭:০৬ পিএম   (ভিজিট : ১৬৬)
X

ময়মনসিংহের ত্রিশালের মুক্তিযোদ্ধা মতিন মাস্টার হত্যা মামলায় ৬ জনের ফাঁসি ও দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ জনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করে আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ত্রিশালের মোবারক মেম্বার, তোফাজ্জল হোসেন, রুবেল মিয়া, সেলিম, সোহাগ, ইদ্রিস আলী। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, মোফাজ্জল হোসেন রুবেল, দুলাল মিয়া।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) পিযুস কান্তি সরকার রায়ের।

মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, ২০১৮ সালের ৩ জুলাই খুন হন ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের খাগাটিপাড়া জামতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার। তার ছেলে মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে ত্রিশাল থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর তদন্ত করে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 

রায়ের সময় ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy