প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৭:১৮ পিএম (ভিজিট : ১৩৯)

X
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিষপানে নিরব মুন্সি (১২) নামে এক শিশু আত্মহত্যা করেছে। বুধবার (২ আগষ্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নিরব বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ডহর পাচুরিয়া গ্রামের মো. আসলাম মুন্সির ছেলে।
স্থানীয়সূত্রে জানাযায়, নিরব বহরপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র পিতা-মাতার সাথে অভিমান করে ঘাস মারার ওষুধ (বিষ) পান করে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানা পুলিশ জানায় পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
বাবু/জেএম