লালমোহনে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

আবদুর রহমান নোমান, ভোলা দক্ষিণ

সারাবাংলা

ভোলার লালমোহনে মাইক্রোবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হিল্লোল দে মারা

2023-08-03T19:24:20+00:00
2023-08-03T19:24:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লালমোহনে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু
আবদুর রহমান নোমান, ভোলা দক্ষিণ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৭:২৪ পিএম   (ভিজিট : ২১৭)
X

ভোলার লালমোহনে মাইক্রোবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হিল্লোল দে মারা গেছেন। নিহত হিল্লোল দের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটের পূর্ব পাশে দঃ টবগী ৮নং ওয়ার্ড মুক্তার বাড়ির কাজল চন্দ্র দের ছেলে। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুঞ্জেরহাটের নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সময় ভোলা টু চরফ্যাশন মহাসড়ক ফরাজি বাজারের উত্তর পাশে বালাইর দোকা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

মাইক্রোবাসে থাকা মো. মোক্তাদিন হোসেন জানান, তারা চরফ্যাশন থেকে বোরহানউদ্দিন যাওয়ার পথে বাকলাইর দোকান নামক স্থানে একটু টার্নিং মোটর সাইকেলের সামনে একটি অটোরিকশা ছিলো সেটি পাশকাটিয়ে মোটর সাইকেল বাম দিকে উঠলে মাইক্রোর সাথে ধাক্কা লেগে উল্টে পরে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, ডা. হিল্লোল দে কুঞ্জেরহাটের নিজ বাসা থেকে মোটার সাইকেল যোগে কর্মস্থাল লালমোহন হাসপাতাল যাচ্ছিলেন। ফরাজি বাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হিল্লোলের মোটর সাইকেলটি ধুমরে মুচরে যায়। তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করা হলেও কেউ আটক হয়নি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy