ডোমারে ছাত্রীর শ্লীলতাহানি, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ডোমার প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে এক মাদ্রাসা পড়ুয়া প্রথম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ওইদিনে

2023-08-03T20:14:38+00:00
2023-08-03T20:14:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে ছাত্রীর শ্লীলতাহানি, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
ডোমার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৮:১৪ পিএম   (ভিজিট : ৩৬১)
X

নীলফামারীর ডোমারে এক মাদ্রাসা পড়ুয়া প্রথম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ওইদিনে দুপুরে থানায় হাজির হয়ে ছাত্রীর মা বাদী হযে একটি মামলা রুজ্জু করেন।

বৃহষ্পতিবার (৩ আগস্ট) সকালে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত জনতা মাদ্রাসা হতে শিক্ষক নূর আলমকে( ৩২) আটক করে। নূর আলম উপজেলার চিকনমাটি সরকার পাড়ার মৃত সাইদ আলীর ছেলে ও চিকনমাটি গ্রামস্থ আলহেরা নূরানী একাডেমি মাদ্রাসার শিক্ষক। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল হাজির হলে উত্তেজিত জনতা নূর আলমকে পুলিশে সোর্পদ করে।

মামলা সূত্রে জানা যায়, গত ১ আগস্ট ছাত্রীটি মাদ্রাসা যেতে অস্বীকার করলে তার মা কারণ জানতে চায়! তখন ছাত্রীটি জানায়, নূর আলম হুজুর ক্লাসে সবাইকে একসাথে চোখ বন্ধ করে পড়া মুখস্থ করতে বলে। ছাত্রীরা চোখ বন্ধ করে পড়া মুখস্থ করার সময়ে শিক্ষক যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ওই ছাত্রীর বুকে চাপাচাপি করত। এবং এর আগেও ৩০ জুলাই মাদ্রাসায় যোহরের নামাজ আদায় করতে চাইলে অন্য ছাত্রীদের যেতে দিলেও ওই ছাত্রীকে শ্রেণিকক্ষ অপরিস্কার রয়েছে মর্মে পরিস্কার করার জন্য পাঠায়। উক্ত সময়ে নূর আলম কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে ছাত্রীর শরীরে হাতাহাতি করে। এসময় ছাত্রীটি ভয় পেয়ে কান্নাকাটি করলে কাউকে কিছু না বলার ভয়ভীতি প্রদর্শন করে শিক্ষক নূর আলম।

এ ব্যাপারে ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা শিক্ষক নূর আলমকে বৃহষ্পতিবার সকালে আটক করা হয়। পরে ছাত্রীটির মা থানায় একটি নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় নূর আলমকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম                                





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy