প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৮:২৪ পিএম (ভিজিট : ২২২)

X
রাজশাহীতে পুকুড় পাড়ে অভিনব কায়দায় চাষরত অবস্থায় গাঁজার গাছসহ এক গৃহবধূকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধারকৃত গাঁজার গাছের ওজন আনুমানিক ২০ কেজি এবং উচ্চতা আনুমানিক ১২ ফুট।
রাজশাহীর চারঘাট উপজেলার বামনিদহ দেড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে র্যাব-৫ অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেফতার নারী মাদক কারাবারির মুনজুরা খাতুন (৩৩)। তিনি চারঘাট উপজেলার বামনিদহ দেড়পাড়া এলাকার মারুফ হোসেনের স্ত্রী।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ সদর কোম্পানি রাজশাহীর চারঘাট উপজেলার বামনিদহ দেড়পাড়ার মারুফ হোসেনের বসতঘরের সামনে বারান্দার সাথে লাগানো পুকুর পাড়ে চাষরত অবস্থায় একটি সতেজ গাঁজার গাছ উদ্ধার করে। এসময় মারুফ হোসেন পলাতক থাকায় তার স্ত্রী মুনজুরা খাতুনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহবধূ গাঁজা গাছ চাষ করে গাঁজা উৎপাদন করে ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতার ও পলাতক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় এজাহার দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।
বাবু/জেএম