প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৭:১৫ পিএম (ভিজিট : ২১২)

X
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা: জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি।
শুক্রবার (৪ আগস্ট) বিকেলে শহরের খন্দকার দেলোয়ার হোসেন কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার ও গোলাম আবেদীন কায়সার, প্রচার সম্পাদক শামীম আল মামুন, দপ্তর সম্পাদক এডভোকেট আরিফ হোসেন লিটন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, যুবদল নেতা জিয়াউদ্দিন আহমেদ কবির, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী জিয়া পরিবারকে ধ্বংস করার হীনপ্রয়াসে আদালত এই ফরমায়েসি রায় দিয়েছে। জিন্নাহ বলেন, সরকার পতন আন্দোলন বাধাগ্রস্ত করতে এই রায় দেওয়া হয়েছে। দেশের মানুষ খুব দ্রুত এই রায়ের জবাব দিবে।
রিতা বলেন, সরকার পতনের একদফা আন্দোলন এখন দাবানলে পরিণত হয়েছে। যেকোনো মুহূর্তে এর বিস্ফোরণ ঘটবে। এই দাবানল বন্ধ করতে তারেক রহমান ও তার স্ত্রী বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়েছে।
বাবু/জেএম