মঠবাড়িয়ায় নিম্নচা‌পে রাস্তা ভেঙে ১০ গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও পূর্ণিমার জোয়ারের পানি বৃ‌দ্ধি‌তে পিরোজপুরের মঠবাড়িয়ায় সওজের ধানিসাফা-মিরুখালী-আমুয়া সড়ক ২ স্থানে ভেঙ্গে যাওয়ায়

2023-08-04T19:54:09+00:00
2023-08-04T19:54:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় নিম্নচা‌পে রাস্তা ভেঙে ১০ গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন
পিরোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৭:৫৪ পিএম   (ভিজিট : ১৪৩)
X

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও পূর্ণিমার জোয়ারের পানি বৃ‌দ্ধি‌তে পিরোজপুরের মঠবাড়িয়ায় সওজের ধানিসাফা-মিরুখালী-আমুয়া সড়ক ২ স্থানে ভেঙ্গে যাওয়ায় ৮ গ্রামের সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও সড়কের উপর দিয়ে জোয়ারের পানি উপচে পড়ে ৪/৫ স্থানে দেবে গেছে। 

প্রতি বছর বর্ষা মৌসুমে পানির প্রভা‌বে সড়কটি ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হলেও ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। উপজেলার মিরুখালী বাজার ও বাদুরা বাজারের মধ্যে সওজের ২ কিলোমিটার রাস্তায় ২ স্থানে ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন  হওয়ায় পিরোজপুর ও বরগুনা জেলার ১০ গ্রামের প্রায় অর্ধলক্ষ মানুষ চরম ভোগান্তিতে পরেছে। 

গ্রামসমূহ হলো মঠবাড়িয়ার (পিরোজপুর) উত্তর মিরুখালী, ওয়াহেদাবাদ, মিরুখালী, ছোটহারজী, হারজী নলবুনিয়া, দেবত্র, দাউদখালী, ঘটিচড়া ও গিলাবাদ এবং বামনা উপজেলার (বরগুনা) বুকাবুনিয়া।

সরেজমিনে দেখাযায়, পূর্ণিমার জোয়ারের সাথে সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় জোয়ারের পানি খাল উপচে প্রবল গতিতে রাস্তার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ২ স্থানে রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

আটোচালক মো. আল আমিন জানান, রাস্তা মেরামত না করা পর্যন্ত অটো চলবে না। উপার্জন না হলে বর্তমান দুর্মূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে তাদের কঠিন বিপদের মধ্যে পরতে হবে বলে বলে জানান তিনি।

এ ব্যাপারে সওজের পিরোজপুর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাজিউল আলম রাজু জানান, সড়ক ভেঙ্গে যাওয়ার খবর তারা জানেন না। এখন খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া সড়কটি স্থায়ীভাবে ভাঙ্গন রোধে ৩/৪ টি কালভার্ট নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে বলে তিনি জানান।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy