চরফ্যাশনে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

ভোলার চরফ্যাশনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ

2023-08-05T16:43:15+00:00
2023-08-05T16:43:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চরফ্যাশনে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৪:৪৩ পিএম   (ভিজিট : ১৯৩)
X

ভোলার চরফ্যাশনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৪৯ সালের এই দিনে শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

 ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে পিতা বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন সম্ভাবনাময় এই তরুণ নেতা। শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক এর সভাপতিত্বে আলোচনা সভায় শেখ কামালের কর্মজীবন সম্পর্কে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র। এছাড়া শিক্ষা কর্মকর্তা মো. অহিদুল ইসলাম, সিনিয়র মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার, সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেন, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রিপন কুমার সাহা, প্রেসক্লাবের সহ-সভাপতি এম, আমির হোসেন, আবু সিদ্দিক, কালের কন্ঠের প্রতিনিধি কামরুল সিকদার, যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম, দেশের কন্ঠের প্রতিনিধি নুরুল্লাহ ভূঁইয়া প্রমুখ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy