শ্রীপুরে শেখ কামালের জন্মদিন পালিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ

2023-08-05T19:26:33+00:00
2023-08-05T19:26:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে শেখ কামালের জন্মদিন পালিত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৭:২৬ পিএম   (ভিজিট : ২১১)
X

গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালন করা হয়েছে। শনিবার (০৫ আগস্ট) দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ নূরুন্নবী আকন্দের সভাপতিত্বে ও সমাজকর্ম বিভাগের প্রধান, প্রভাষক তায়েব হোসেনের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাবিবুর রহমান মৃধা। বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আবু বাক্কার ছিদ্দিক আকন্দ, ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের প্রধান প্রভাষক খন্দকার মাহমুদুল হাসান শিপুল, রাষ্ট্র্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মফিজুল ইসলাম বুলবুল, প্রভাষক শেখ মোস্তফাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কলেজশাখা ছাত্রলীগের নেতা ইসমাইল হোসেন সুজন প্রমুখ।

সবশেষে দরুদপাঠ ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এর আগে বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy