সিরাজগঞ্জে নৌ পুলিশের অভিযানে তিনটি বাল্কহেড জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

যমুনা নদীতে অভিযান চালিয়ে তিনটি বালুবাহী বাল্কহেড জব্দ করেছে সিরাজগঞ্জ সদর নৌ থানা পুলিশ। তবে এসব বাল্কহেডে থাকা

2023-08-05T20:02:05+00:00
2023-08-05T20:02:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে নৌ পুলিশের অভিযানে তিনটি বাল্কহেড জব্দ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৮:০২ পিএম   (ভিজিট : ১৯১)
X

যমুনা নদীতে অভিযান চালিয়ে তিনটি বালুবাহী বাল্কহেড জব্দ করেছে সিরাজগঞ্জ সদর নৌ থানা পুলিশ। তবে এসব বাল্কহেডে থাকা কাউকে আটক হয়নি।

শনিবার (৫ আগস্ট) ভোরে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নে অভিযান চালিয়ে বাল্কহেডগুলো জব্দ করা হয়। এরপর যমুনা নদীর পুরাতন জেলখানা ঘাটে সেগুলো নোঙর করে রাখা হয়। জব্দকৃত তিনটি বাল্কহেড মাদারিপুরের শীবচর এলাকার বলে জানা গেছে। আটক কৃত বাল্কহেডগুলো হলো আল্লাহ  সর্বশক্তিমান ১, আল্লাহ সর্বশক্তিমান ২, বেপারী বিসমিল্লাহ। 

সিরাজগঞ্জ সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল হক জানান, রেজিস্ট্রেশনবিহীন, ওভার লোড, অতিরিক্ত গতি, সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ায় তিনটি বালুবাহী অবৈধ বাল্কহেড জব্দ  করা হয়েছে। অভিযান চলাকালে এ বাল্কহেডগুলোর কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

এসময় সদর নৌ থানার এস আই শহিদুল ইসলাম সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy